ads

বুধবার , ২২ জুন ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রমিক কল্যাণ তহবিলে কোটি টাকা দিলো ডিএসই

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ২২, ২০১৬ ১:৪৫ অপরাহ্ণ

Dse-শ্যামলবাংলা ডেস্ক : শ্রমিকদের জন্য গঠিত সরকারের ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ তহবিলে ১ কোটি ৯ লাখ টাকার চেক দিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

২১ জুন মঙ্গলবার ডিএসই’র চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হকের কাছে ২০১৩-১৪ এবং ২০১৪-১৫ অর্থ বছরের জন্য এ চেক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোরশেদ আলম, সচিব মিকাইল শিপার, যুগ্ম সচিব ম আ কাশেম মাসুদ, যুগ্ম সচিব খন্দকার মোক্তান হোসেন, আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

ডিএসই’র প্রতিনিধি দলে ছিলেন, পরিচালক রুহুল আমিন, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটওয়ারী, ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আল মাসুদ, সদস্য সৈয়দ আল আমীন রহমান, ওবায়দুল হাসান ও এহতেশামুল হক।

ডিএসই থেকে বলা হয়, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত ২০১৩) এর অধ্যায় ১৫ পরিপালনে ডিএসইর তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রতি সর্বদা সচেতন রয়েছে। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইন-২০০৬ (সংশোধিত ২০১৩) এর অধ্যায় ১৫ এর ধারা ২৩৪ মোতাবেক ডিএসই বিগত ২১ নভেম্বর ২০১৩ সালে এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী একটি লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত হয়েছে।

একারণে গত ২০১৩-২০১৪ অর্থ বছর থেকে এক্সচেঞ্জের মোট মুনাফার শতকরা ৫ শতাংশ শ্রমিক বা সুবিধাভোগীদের মধ্যে সমহারে বন্টন করে আসছে। এ আইনের ফলে ডিএসইর শ্রমিক বা সুবিধাভোগীদের জন্য যথাক্রমে কল্যাণ তহবিল এবং অংশগ্রহণ তহবিল স্থাপন করেছে এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন, ২০০৬ এর ধারা ১৪ এর অধীন স্থাপিত ‘শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ তহবিলে প্রদেয় ২০১৩-২০১৪ এবং ২০১৪-২০১৫ অর্থ বছরের ১০ শতাংশ টাকা সংরক্ষিত রয়েছে।

Need Ads