ads

সোমবার , ১৩ জুন ২০১৬ | ২১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাঁড়াশি অভিযান : ৩ দিনে ১১৯ জঙ্গিসহ গ্রেফতার ৮৫৬৯

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১৩, ২০১৬ ৪:৫৭ অপরাহ্ণ

Policeশ্যামলবাংলা ডেস্ক : পুলিশের জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে সারা দেশে ৩ হাজার ২৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৩৪ জনকে। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান ওই তথ্য জানিয়েছেন। এ নিয়ে গত ৩ দিনের সাঁড়াশি অভিযানে গ্রেফতার হলো ৮ হাজার ৫৬৯ জন, যার মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ১১৯ জনকে।
এর আগে গত শুক্রবার সকাল থেকে গত শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে সারা দেশে গ্রেফতার করা হয়েছে ৩ হাজার ১৯২ জনকে। তাদের মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার হয়েছে ৩৭ জন। এরপর শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২ হাজার ১৩২ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে ৪৮ জনকে।
শুক্রবার থেকে সারা দেশে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। সোমবার অভিযানের চতুর্থ দিন চলছে।
প্রথম দিনে জঙ্গি সন্দেহে গ্রেফতার ৩৭ জনের মধ্যে ২৭ জন জেএমবি ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) ৭ জন রয়েছে। বাকি ৩ জনের পরিচয় সম্পর্কে জানায়নি পুলিশ সদর দপ্তর। ওই দিন গ্রেফতার হওয়া আসামিদের মধ্যে গ্রেফতারি পরোয়ানার ১ হাজার ৮৬১ জন, নিয়মিত মামলার ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ১৯ জন ও মাদক উদ্ধার মামলার ৩৫৮ জন রয়েছে।
দ্বিতীয় দিনে গ্রেফতারকৃত জঙ্গিবাদে অন্যদের মধ্যে ১ হাজার ৪৯৬ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। আর নিয়মিত মামলার আসামি ৫৮৮ জন।
তৃতীয় দিনের অভিযানে পরোয়ানার ২ হাজার ৫৭৮ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন, মাদক উদ্ধার মামলায় ১৬০ জন ও অন্যান্য মামলায় ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Need Ads