ads

বৃহস্পতিবার , ৯ জুন ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী বেসিক আউটসোর্সিং প্রশিক্ষণ কর্মশালা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৯, ২০১৬ ৯:৩৯ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী বেসিক আউটসোর্সিং বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় আয়োজিত ওই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল। আইসিটি ডিভিশনের লার্নিং এন্ড আর্নিং ডেভোলপমেন্টের আওতায় ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন কাজী আব্দুর রহমান শাওন।
কর্মশালায় প্রেসকাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, দেবাশীষ সাহা রায়, শরিফুর রহমান, আব্দুর রহিম বাদল, মুগনিউর রহমান মনি, মোঃ মেরাজ উদ্দিন, দেবাশীষ ভট্টাচার্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। সাংবাদিকতার পাশাপাশি অনলাইন মার্কেটপ্লেস থেকে কিভাবে উপার্জন করতে হয় তা হাতেকলমে শেখানো হয় ওই কর্মশালায়।
 

Need Ads