স্টাফ রিপোর্টার ॥ শেরপুর পৌরসভায় ২০১৬-২০১৭ অর্থবছরে ৭৩ কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ৮০২.৯৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ৮ জুন রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ওই বাজেট ঘোষণা করেন।
প্রাক্কলিত বাজেট ও নাগরিক সুবিধার ওপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান, ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসম নাসিম কাকন, জেলা ডিএফএ সাধারণ সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, হাকিম বাবুল, মাসুদ হাসান বাদল প্রমুখ। ওই সময় পৌর নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র লিটন এবং বাজেট বাস্তবায়নে পৌর নাগরিকদের পরামর্শ ও সার্বিক সহযাগিতা কামনা করেন।
প্রস্তাবিত বাজেট অনুষ্ঠানে প্যানেল মেয়র আতিউর রহমান মিতুলসহ অন্যান্য কাউন্সিলর, নির্বাহী প্রকৌশলী ও সচিবসহ অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ টিএলসিসির সদস্য ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।




