ads

বুধবার , ৮ জুন ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৮, ২০১৬ ২:৩৫ অপরাহ্ণ

gulsan

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাস ঘেরাওয়ের চেষ্টা করেছে বেশ কয়েকটি সংগঠন। তবে পুলিশ তাদের সেখানে যেতে বাধা দেওয়ায় তারা গুলশান ২ নম্বর গোল চত্বর থেকে পাকিস্তান দূতাবাসে যাওয়ার সড়কটিতে অবস্থান নেয়।

বুধবার সকাল পৌনে ১১টায় মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বেশ কয়েকটি সংগঠন এই ঘেরাও কর্মসূচি পালনের চেষ্টা করে।
তবে পুলিশি বাধার মুখে তারা দূতাবাসের কাছে যেতে পারেনি। এসময় নিরাপত্তার স্বার্থে গুলশান দুই নম্বর থেকে পাকিস্তান দূতাবাস পর্যন্ত সড়কে ১৫ মিনিট যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Shamol Bangla Ads

পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোশতাক আহমেদ বলেন, কূটনৈতিক এলাকায় মিছিল-সমাবেশ করা যায় না। তাই ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয়া হয়েছে।

বন্ধ সড়কে বসে ওইসব সংগঠনের নেতারা দেশের সাম্প্রতিক জঙ্গি হামলার পেছনে পাকিস্তান জড়িত বলে উল্লেখ করেন।

Need Ads