ads

বুধবার , ৮ জুন ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুর্ধর্ষ ‘শিকারি’ শাকিব

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৮, ২০১৬ ১০:৩২ পূর্বাহ্ণ

shikari-posterশ্যামলবাংলা বিনোদন : যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’তে নাম লেখানোর পর থেকে প্রতিনিয়ত ভক্তদের চমকে দিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। ‘শিকারি’র নতুন পোস্টারে শাকিবের দুর্ধর্ষ রূপ দেখে আরও একবার ধাক্কা খেলেন সবাই! রবিবার জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক পেইজে দেখা গেলো ‘শিকারি’ সিনেমার দ্বিতীয় পোস্টার, যেখানে শাকিবের দুর্দান্ত চাহনি ইঙ্গিত করেছে টান টান উত্তেজনার অ্যাকশনের। এরই মধ্যে শাকিবের ছবি সম্বলিত পোস্টারটি ভাইরাল হয়ে গেছে ফেইসবুকে, এখনও এক দিন না পেরোতেই লাইক পড়েছে আড়াই হাজারেরও বেশি।
ভক্তদের বেশিরভাগেরই ভাষ্য, শাকিবের সুপ্ত প্রতিভা এতদিন কাজে লাগাতে পারেননি ঢাকাই পরিচালকরা। একজন লেখেন, “শাকিব আসলেই ট্যালেন্টেড এন্ড হ্যান্ডসাম হাঙ্ক। আমাদের পরিচালকরাই তাকে সঠিকভাবে উপস্থাপনে ব্যর্থ হয়েছে। যদি দেবের সাথে পাল্লা দিয়ে টলিউডে কাজ করতো তাহলে শাকিবের ফ্যান ফলোয়ার বেশি থাকতো।”
‘শিকারি’র মাধ্যমে দুই বাংলায় একসঙ্গে প্রথমবারের মত অভিষেক হবে শাকিবের। তার সঙ্গে জুটি বাঁধবেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তি চট্টোপাধ্যায়। বাংলাদেশ থেকে সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন জাকির হোসেন সীমান্ত এবং জয়দীপ মুখার্জী। ‘শিকারি’র সংগীত পরিচালনায় আছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত।
আসছে ঈদে মুক্তি পাবে ‘শিকারি’, তবে একই দিনে মুক্তি পাবে জাজের আরেকটি ছবি ‘বাদশা-দ্য ডন’। এতে বাংলাদেশের নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বাঁধবেন কলকাতার জিৎ গাঙ্গুলি। তবে বাংলাদেশি দর্শকের কাছে শাকিবের ‘শিকারি’ই বেশি সাড়া পাবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads