ads

বুধবার , ৮ জুন ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোপায় ঘুরে দাঁড়াতে মাঠে ‍নামছে ব্রাজিল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৮, ২০১৬ ৩:৩৩ অপরাহ্ণ

Untitled-1

Shamol Bangla Ads

স্পোর্টস ডেস্ক : ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে শতবর্ষী কোপা আমেরিকা মিশনের শুরুতেই সমর্থকদের হতাশ করে ব্রাজিল। নেইমারবিহীন সেলেকাওদের সামনে এবার হাইতি। কোয়ার্টার ফাইনালের দৌড়ে টিকে থাকতে জয় ছাড়া ভিন্ন কিছুই ভাবছে না কার্লোস দুঙ্গার শিষ্যরা।

৯ জুন বৃহস্পতিবার ফ্লোরিডার অরলান্ডোতে ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। একই দিন ‘বি’ গ্রুপের অপর ম্যাচে (সকাল ৮টা) ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে পেরু।

Shamol Bangla Ads

ইনজুরির কারণে ইকুয়েডরের পর এ ম্যাচেও অভিজ্ঞ সেন্টার ব্যাক মিরান্ডাকে পাচ্ছে না ব্রাজির। তার অনুপস্থিতিতে সেন্ট্রাল রক্ষণভাগ সামলাবেন মারকুইনহস।
ইকুয়েডরের বিপক্ষে লিড নেওয়ার বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। হাইতি ম্যাচে একই ভুল করা যাবে না বলে সতীর্থদের সতর্কই করে দিয়েছেন মারকুইনহস, ‘ইকুয়েডরের বিপক্ষে আমরা বল দখলে এগিয়ে ছিলাম। কয়েকটি গোলের সুযোগ পেলেও তা হাতছাড়া হয়েছে। হাইতির বিপক্ষে একই ভুল করা যাবে না। নিজেদের সেরাটা দিয়েই পূর্ণ পয়েন্ট অর্জন করতে হবে।’

পয়েন্ট টেবিলে এক ম্যাচ শেষে পূর্ণ তিন পয়েন্টে শীর্ষে পেরু। সমান এক পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল ও তিনে ইকুয়েডর। এই গ্রুপের প্রথম ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারায় পেরু।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে দু’টি জয়ের বিপরীতে তিন ম্যাচে ড্র করে ব্রাজিল। অন্যদিকে, জয়ের দেখাই পায়নি হাইতি। চার ম্যাচেই হার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads