ads

রবিবার , ৫ জুন ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি চেয়ারপার্সন এখনও সিম নিবন্ধন করেননি

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৫, ২০১৬ ৪:৩৭ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সব মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করলেও এখন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করেননি। এ কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

Shamol Bangla Ads

৫ জুন রবিবার বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম নিয়ে সচিবালয়ে মোবাইল ফোন অপারেটর প্রতিনিধিদের সঙ্গে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কথা জানান প্রতিমন্ত্রী।

তারানা হালিম আরও বলেন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, তিন বাহিনীর প্রধান করেছেন, সব মন্ত্রী করেছেন, প্রতিমন্ত্রী করেছেন, মাননীয় স্পিকার করেছেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা (সজীব ওয়াজেদ জয়) করেছেন, সব সচিব করেছেন, সেনাবাহিনীর সদস্যরা করেছেন।

Shamol Bangla Ads

সাধারণ জনগণ কষ্ট করে লাইনে দাঁড়িয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করলেও একটি বড় রাজনৈতিক দলের চেয়ারপারসন হিসেবে সেই কষ্ট না করায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী তারানা বলেন, তিনি এখনও পুনঃনিবন্ধন করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাকে সিমটি কিনে নিতে হবে।
গত ৪ জুন পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে ১১ কোটি ৬০ লাখ সিম পুনঃনিবন্ধিত হয়েছে।

গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ মে আঙুলের ছাপ দিয়ে পুনঃনিবন্ধনের কার্যক্রম শেষ হয়। নির্ধারিত সময় পর্যন্ত ১১ কোটি ২১ লাখ সিম পুনঃনিবন্ধিত হয়েছে। ৩১ মে’র পর সব অনিবন্ধিত সিম বন্ধ হয়ে গেছে। অপারেটররা নিজেরা সরকারকে অর্থ পরিশোধ করে বন্ধ সিম পুনঃনিবন্ধন করে চালু করে দিচ্ছে।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র সর্বশেষ এপ্রিল মাসের প্রতিবেদন অনুযায়ী, দেশে ৬টি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৩ কোটি ১৯ লাখ ৪৯ হাজার।

টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ভাইস-চেয়ারম্যান আহসান হাবিব খান, বিভিন্ন মোবাইল ফোন অপারেটর প্রতিনিধি এবং টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

download

Need Ads