ads

শনিবার , ৪ জুন ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর ৪ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ৪, ২০১৬ ৪:৫৭ অপরাহ্ণ

Sherpur Pic Vot Castingস্টাফ রিপোর্টার : কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ষষ্ঠ দফার আওতায় শেরপুরের শ্রীবরদী উপজেলার অবশিষ্ট ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৪ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ওই ভোটগ্রহণ করা হয়। এখন চলছে গণনার কাজ।
সকাল ৯টার পর থেকেই প্রচন্ড রোদ উপেক্ষা করে পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের সারিবদ্ধ লাইনে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রার্থী-সমর্থকদের তৎপরতা আর ভোটারদের বিপুল উৎসাহ-উদ্দীপনায় কেন্দ্রগুলোতে গড়ে ভোট পড়েছে ৭০ থেকে ৮০ ভাগ। যে ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় সেগুলো হচ্ছে তাতিহাটি, রাণীশিমুল, গোসাইপুর ও ভেলুয়া। নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, বিদ্রোহী ও স্বতন্ত্রসহ চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ১৪৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ৪টি ইউনিয়নে ভোটার সংখ্যা ছিল ৭৭ হাজার ৪শ ৬৪ জন। ভোটকেন্দ্র ৪০টি ও বুথ সংখ্যা ২১৬টি। অন্যদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় প্রতি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মিলে ২১ জন, প্রতি ৪ কেন্দ্রে ১৫ জন করে ৬০ জন বিজিবি সদস্য, একটি করে র‌্যাবের স্পেশাল টিম এবং ৪টি ভ্রাম্যমাণ আদালত কাজ করে।
এদিকে ৪টি ইউনিয়নের ৪০টি কেন্দ্রেই চলছে পুরোদমে গণনার কাজ। সন্ধ্যা ৭ টার মধ্যে প্রায় সবগুলো কেন্দ্রেই গণনার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Need Ads