ads

মঙ্গলবার , ৩১ মে ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা পৌরসভার বাজেট ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ৩১, ২০১৬ ৩:৫৪ অপরাহ্ণ

Nakla Picমো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা পৌরসভার ২০১৬-২০১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩১ মে মঙ্গলবার দুপুরে পৌরসভার হলরুমে ৫২ কোটি ৩৪ লক্ষ ৬০ হাজার ৯২৬ টাকার ওই বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ হাফিজুর রহমান লিটন। এতে আয়ের খাতে ৩ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার ৪৮০ টাকা নিজস্ব তহবিল হতে এবং সরকারি-বেসরকারি সহযোগিতা থেকে ৪৯ কোটি ১৭ লক্ষ ৮০ হাজার ৪৪৬ টাকা পাওয়ার আশা করা হয়েছে।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ ও নকলা উপজেলার মুক্তিযোদ্ধা আবুল মনছুর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন ও উপজেলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads