ads

সোমবার , ৩০ মে ২০১৬ |
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রেসক্লাবের সাধারণ সভা : ১৮ জুন নির্বাচন

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ৩০, ২০১৬ ৩:১৭ অপরাহ্ণ

shovaস্টাফ রিপোর্টার : শেরপুর প্রেসক্লাবের নির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৮ জুন শনিবার অনুষ্ঠিত হবে। ২৯ মে রবিবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের ওই তারিখ ঘোষণা করা হয়। একইসাথে সাংবাদিক এমএ হাকাম হীরাকে প্রধান নির্বাচন কমিশনার এবং ফজলুল কবীর সুরুজ ও মনিরুজ্জামান চঞ্চলকে কমিশনার করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।
প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে ওই সভায় একজন সদস্যের সাময়িক বহিস্কারাদেশ প্রত্যাহার ও ৩ জনের সদস্যপদ নবায়ন হলেও সম্পাদকদের সম্মানীত সদস্য পদ রহিত করে ভোটাধিকার এবং সহযোগী সদস্যদের সদস্য হিসেবে অর্ন্তভূক্তির প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতার অভাবে নাকচ হয়। সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ আবুল হাশিম, নির্বাহী সদস্য সঞ্জীব চন্দ বিল্টু, রফিক মজিদ, মাসুদ হাসান বাদল, দেবাশীষ সাহা রায়, এমএ হাকাম হীরা, মোঃ মেরাজ উদ্দিন, শরীফুর রহমান, ফজলুল কবীর সুরুজ প্রমুখ। ওই সভায় সিদ্ধান্তের বিষয়গুলো নিশ্চিত করে ক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা জানান, আমরা সভাপতি-সাধারণ সম্পাদকসহ উপস্থিত ২১ সদস্যের মধ্যে বেশ কয়েকজন সম্পাদকদের ভোটাধিকার প্রদান এবং সহযোগি সদস্যদের সদস্য হিসেবে অর্ন্তভূক্তিসহ কয়েকটি প্রস্তাব জোরালোভাবে উঠালেও সংখ্যাগরিষ্ঠতার প্রশ্নে সেগুলো পাস করানো সম্ভব হয়নি। তিনি বলেন, পূর্বের স্থায়ী সদস্যসহ নবায়নকৃত মিলে বর্তমানে সাধারণ পরিষদের সদস্য সংখ্যা দাড়িয়েছে ২৮ জনে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এখন পর্যন্ত সভাপতি প্রার্থী হিসেবে বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম আধারের নাম এককভাবে শোনা গেলেও সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ৩ জনের নাম শোনা যাচ্ছে। তারা হচ্ছেন বিদায়ী সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, গতবারের প্রতিদ্বন্দ্বি মোঃ মেরাজ উদ্দিন ও সিনিয়র সদস্য রফিক মজিদ। তবে শেষ পর্যন্ত দু’টি প্রধান পদে প্রার্থীতায় রদবদলও হয়ে যেতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads