ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইবিতে শিক্ষকদের বাস পুড়ালো ছাত্রদল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৯, ২০১৪ ১:১৩ পূর্বাহ্ণ

iu busকুষ্টিয়া প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস পুড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেলও বিস্ফোরণ করে তারা। ৮ জানুয়ারী বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধকে উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনূর রহমানের নেতৃত্বে সকাল ১০টায় পুলিশি পাহারায় শিক্ষক-কর্মকর্তাদের নিয়ে একটি বাস ক্যাম্পাসে প্রবেশ করে এবং স্বাভাবিকভাবে দৈনন্দিন কার্যক্রম শুরু হয়। হরতাল-অবরোধের মধ্যে ক্যাম্পাসে শিক্ষক-কর্মকর্তাদের আসার খবর জানতে পেরে ক্যাম্পাসে একত্রিত হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বেলা সাড়ে ১১টায় ইবি ছাত্রদলের সভাপতি মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা মমতাজ ভবনের সামনে রাখা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসটিতে (কুষ্টিয়া-স-১১-০০১) পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। ঘটনায় ডরমেটরি এলাকার শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনা জানতে পেরে তৎক্ষণাৎ পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে এসে পানি ও বালুর সাহায্যে বাসের আগুন নেভায়। পরে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনূর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে জরুরি ভিত্তিতে একটি তদন্ত কমিটিও গঠন করা হবে বলে জানান।

Shamol Bangla Ads

ঘটনাস্থল পরিদর্শনের সময়  তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের বাস যারা পেট্রলবোমা দিয়ে পুড়িয়ে দিয়েছে, তারা যে দলেরই হোক না কেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।” এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো. মোসলেম উদ্দিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. মো. মামুনুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসাইন, সহকারি প্রক্টর ড. বাকী বিল­াহ বিকুল, আলতাফ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এদিকে বাসে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা  হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!