মো. মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ইউনিয়ন পরিষদ চত্বরে ২৯ মে রবিবার ঘোষণা করা হয়েছে। চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বতের সভাপতিত্বে উক্ত পরিষদের সচিব গোলাম কিবরিয়া ৭৪ লক্ষ ৭১ হাজার ১০০ টাকার বাজেট উপস্থিতিদের পাঠ করে শোনান। এতে আয়ের খাতে নিজস্ব তহবিল হতে ৩লক্ষ ৩০ হাজার ২০ টাকা এবং সরকারী বেসরকারী সহযোগিতা থেকে ৭১ লক্ষ ৪১ হাজার ৮০ টাকা পাওয়ার আশা করা হয়েছে। উক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে নকলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথী হিসেবে নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ও শেরপুর ডিস্ট্রিক ফ্যাসিলেটর এলজিএসপি-২ মো: আব্দুর রহিম উপস্থিত ছিলেন। তাছাড়া নকলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সুপার মাওলানা মো: শহিদুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: শামীম আহম্মদ ও সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: চাঁন মিয়া সহ ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।




