ads

বৃহস্পতিবার , ২৬ মে ২০১৬ | ৬ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৬, ২০১৬ ৭:৪৭ অপরাহ্ণ

Nakla UP Chairman Oathমো. মোশারফ হোসেন, নকলা ( শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ ২৬ মে বৃহষ্পতিবার উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম ৯ জন চেয়ারম্যানদের এবং নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ ২৭জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৮১জন সাধারণ সদস্যদের শপথবাক্য পাঠ করান। যে চেয়ারম্যানরা শপথপাঠ করেন তারা হলেন, গণপদ্দী ইউনিয়নের মো: সামছুর রহমান আবুল, নকলা ইউনিয়নের আনিসুর রহমান সোজা, উরফা ইউনিয়নের রেজাউল হক হীরা, গৌড়দ্বার ইউনিয়নের শওকত হোসেন খান মুকুল, বানেশ্বর্দী ইউনিয়নের আলহাজ্ব মাজহারুল আনোয়ার মহব্বত, পাঠাকাটা ইউনিয়নের মোহাম্মদ ফয়েজ মিল্লাত, টালকী ইউনিয়নের বদরুজ্জামান বদ্দি, চরঅষ্টধর ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী ও চন্দ্রকোনা ইউনিয়নের মো: সাজু সাঈদ সিদ্দিকী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মনির চৌধুরী, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

Need Ads