ads

বুধবার , ২৫ মে ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুন্সিগঞ্জে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শিরোনামে প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৫, ২০১৬ ১২:৫৪ অপরাহ্ণ

Swimming 11স্পোর্টস ডেস্ক : ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ ট্যালেন্ট হান্ট মুন্সিগঞ্জে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) তৃনমূল পর্যায়ের ১১০ ক্ষুদে সাঁতারু এতে অংশ নেয়।
অংশ নেওয়াদের মাঝে ১৮ জন বালক ও ১২ জন বালিকা দ্বিতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এবং মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সুইমিং ফেডারেশন এই ট্যালেন্ট হান্ট আয়োজন করে। দিনভর ক্ষুদে সাঁতারুদের পদচারণায় মুখরিত হয় ব্রজেন দাসের মুন্সিগঞ্জ।শহরের সুইমিং পুলে এই বাছাইয়ে আট গ্রুপে ৩২টি ইভেন্টে তারা অংশ নেয়।

Shamol Bangla Ads

প্রতিযোগিতা শেষে মুন্সিগঞ্জ জেলা হতে নির্বাচিত এই সেরা ৩০ জন সাঁতারুদের হাতে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।
উদ্বোধন এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন সাবেক সাংসদ ও বিশিষ্ট সাঁতারু এবং মুন্সিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন। এডিএম এ কে এম শওকত আলম মজুদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনী কমান্ডার মাহমুদুর রহমান ও আয়োজক কমিটির আহ্বায়ক জোনায়েদ হোসেন প্রমুখ।

‘প্রথম সুইমিং ট্যালেন্ট হান্ট’ নামের এই প্রতিযোগিতা হবে ৬৪ জেলায়। এখান থেকে ১০০০ জনকে নির্বাচিত করা হবে। দ্বিতীয় বাছাইয়ে ১৬০ জনকে নির্বাচিত করা হবে। তাদের দেয়া হবে তিন মাসের প্রশিক্ষণ। পরে বাছাই করা হবে ৬০ জনকে। তাদের দেওয়া হবে উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ।

Shamol Bangla Ads

ঢাকার বাইরে মুন্সিগঞ্জ দিয়েই শুরু হয়েছে আলোচিত এই প্রতিযোগিতা। এশিয়ার প্রথম ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস এবং দ্বিতীয় ব্যক্তি হিসাবে মোশারফ হোসেন খান ইংলিশ চ্যানেল পাড়ি দেন। তাদের পূণ্যভূমি মুন্সিগঞ্জ যেন আবারো জেগে উঠেছে। যাতে আবার বাংলায় উঠে আসে ব্রজেন দাস ও মোশারফরা।

নদীমাতৃক বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদেরকে তুলে আনার লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে গত ১৯ মে হতে এ সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়েছে। সারাদেশের ৬৪টি জেলার ৪৮৯টি উপজেলা হতে প্রায় ২৫ হাজার সাঁতারু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

দেশের ৬৪ টি জেলায় পর্যায়ক্রমে প্রতিযোগিতার প্রথম পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে যা আগামী ০২ অক্টোবর পর্যন্ত চলবে।
ঢাকা বিভাগে আগামী ২৫ মে নারায়ণগঞ্জে, ২৬ মে নরসিংদীতে, ২৮ মে কিশোরগঞ্জে, ২৯ মে নেত্রকোনায়, ৩০ মে ময়মনসিংহে, ৩১ মে শেরপুরে, ০১ জুন জামালপুরে, ০২ জুন টাঙ্গাইলে এবং ০৪ জুন গাজীপুরে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ধারাবাহিকভাবে বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বাছাই অনুষ্ঠিত হবে। এভাবে সারা দেশ হতে প্রথম পর্বে মোট ১০০০ জন প্রতিভাসম্পন্ন সাঁতারু বাছাই করে ঢাকায় আনা হবে।

‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিযোগিতায় ৪টি বয়সভিত্তিক গ্রুপে (১১-১২ বছর, ১৩-১৫ বছর, ১৫-১৭ বছর এবং ১৮ থেকে তদুর্ধ বয়সী) নারী ও পুরুষ সাঁতারুরা অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে ১০০০ জনের মধ্যে পুনরায় প্রতিযোগিতার মাধ্যমে ১৬০ জনকে নির্বাচিত করে বিদেশি প্রশিক্ষকের মাধ্যমে ৩ মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হবে। দ্বিতীয় পর্বে সেরা ১৬০ জনের প্রত্যেককে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হবে।

প্রশিক্ষণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে ১৬০ জন হতে সেরা ৬০ জন সাঁতারু নির্বাচন করা হবে। এই সেরা ৬০ জন সাঁতারুর প্রত্যেককে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। তাছাড়া ৪টি ইভেন্টের সেরা ৪ জন নারী এবং ৪ জন পুরুষ সাঁতারুকে ৫ লক্ষ করে টাকা প্রদান করা হবে। এভাবে তিনটি পর্বে সর্বমোট ৬৫ লক্ষ টাকার পুরুস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

সেরা ৬০ জন সাঁতারু বাংলাদেশ সুইমিং ফেডারেশনে যোগ দেবেন এবং তাদেরকে বিশ্বমানের সাঁতারু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হবে। বিশেষভাবে উল্লেখ্য, তাদের লেখাপড়ার ব্যবস্থাসহ যাবতীয় ব্যয়ভার সুইমিং ফেডারেশনের পক্ষ থেকে বহন করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads