ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে বুধবার জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলার তিনানী এলাকার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ে ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ শফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম, সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু, জেলা তথ্য অফিসার আল ফয়সাল, মোঃ জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী, উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ছামেদুল হক, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।
এ সভায় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




