খবর টি পড়েছেন : ১৪৪
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খালেদা একরামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “তার মৃত্যুতে জাতি একজন বরেণ্য শিক্ষাবিদকে হারাল। তিনি ছিলেন বুয়েটের প্রথম নারী উপাচার্য। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাসহ আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।”ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩ টার দিকে মৃত্যু হয় খালেদা একরামের। তার বয়স হয়েছিল ৬৬ বছর।ক্যান্সারসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন খালেদা একরাম। তার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে ২০ লাখ টাকা দেওয়া হয়েছিল।স্থাপত্য বিভাগের এই অধ্যাপককে ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর বুয়েটের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।





