ads

সোমবার , ২৩ মে ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জুনের মধ্যে বকেয়া দিতে সাংবাদিক নেতাদের আল্টিমেটাম

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৩, ২০১৬ ৫:২০ অপরাহ্ণ

Journalist-BG

Shamol Bangla Ads

 

শ্যামলবাংলা ডেস্ক : জুনের মধ্যে সব গণমাধ্যমে বকেয়া বেতন, চাকরিচ্যুতদের পাওনা পরিশোধের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। একই সাথে সাংবাদিকদের ন্যায্য দাবি ৯ম ওয়েজবোর্ড ঘোষণা ও বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।সোমবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত ৯ম ওয়েজবোর্ড ঘোষণার দাবিতে মহাসমাবেশে সাংবাদিক নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, যে সমাজে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিচারপতি সবাই বাস করে সে সমাজে সাংবাদিকরাও বাস করে। ইতোমধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, সংসদ সদস্য, সরকারি চাকরিজীবীসহ সবার বেতন বৃদ্ধি পেয়েছে।তাহলে ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য সাংবাদিকদের কেন বছর বছর আন্দোলন করতে হবে। ওয়েজবোর্ড শুধু বেতন নয় সাংবাদিকদের সম্মানেরও বিষয়।৯ম ওয়েজবোর্ডের দাবি অন্যায্য নয় উল্লেখ করে এ দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।তথ্যমন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করে তিনি বলেন, সাংবাদিকদের সমস্যা দ্রুত সমাধান হোক মন্ত্রী, মন্ত্রণালয় তা চায় না।জুনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ ও চাকরিচ্যুতদের পাওনা পরিশোধের দাবি জানান তিনি।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক বলেন, গত তিন বছর তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের জন্য কোন কাজ করেনি। ওয়েজবোর্ড এর বিষয়ে বিস্তারিত সমস্যার কথা জানানো হলেও কোন কাজ করেনি তারা।জুনের মধ্যে ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারকে আল্টিমেটাম ও ঈদের আগে বকেয়া পরিশোধে সংবাদপত্র মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ ৯ম ওয়েজবোর্ড নিয়ে কটূক্তি করায় জাতীয় প্রেসক্লাবের সভাপতির সমালোচনা করেন ও এই বক্তব্য প্রত্যাহারের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন।তিনি বলেন, ওয়েজবোর্ড সাংবাদিকদের রুটি-রুজি, মর্যাদার। এ নিয়ে যারাই ষড়যন্ত্র করুক তাদের সাংবাদিকদের গণশত্রু হিসেবে ঘোষণা করা হবে।অনলাইন, ইলেকট্রনিক মিডিয়া, রেডিও’র জন্য স্বতন্ত্র বেতন স্কেলের পাশাপাশি ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানান তিনি।ঈদের আগে বকেয়া বেতন, চাকরিচ্যুতদের সার্ভিস বেনিফিট প্রদান, চাকরিচ্যুতি বন্ধ ও ৯ম ওয়েজবোর্ড ঘোষণার আল্টিমেটাম দেন এ নেতা।মহাসমাবেশে সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কো কনভেনর আলমগীর হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আল মামুন, মতুর্জা হায়দার লিটন, মাহমুদুর রহমান খোকন, মনিরুজ্জামান উজ্জল, উম্মুল ওয়ারা সুইটি, শাহজাহান মিয়া, রাজু আহমেদ, আতিকুর রহমান চৌধুরী, খায়রুল ইসলাম প্রমুখ।

Need Ads