ads

সোমবার , ২৩ মে ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুকুর আর শিশুটির ‘অ্যাকশন’-মাইন্ড আই ‍প্রদর্শনীতে

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
মে ২৩, ২০১৬ ৫:৫০ অপরাহ্ণ

kutta....

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : খাদ্যের লোভে লাফ দিচ্ছে ‍কুকুর। আর কুকুরটির সঙ্গে যে শিশুর সখ্য হার হাতে দুলছে খাবার। আশেপাশের যে দৃশ্য সেগুলোও ঝুলন্ত। ছবির বেকগ্রাউন্ড দৃশ্যে যা আছে সেটাও ঝুলন্ত। দেখা যাচ্ছে, জলাশয়ের পাশে রোদে শোকাতে ঝুলিয়ে দেওয়া হয়েছে কাপড়। তার সামনেই কুকুর আর শিশুটির এই ‘অ্যাকশন’ দৃশ্য ধারণ করেছেন তাহানান ফেরদৌস।

‘মি এন মাই ফ্রেন্ড’-শিরোনামের এই ছবিটি ধানমন্ডিতে দৃক গ্যালারির তৃতীয় তলার এক কোণে। আর চিত্র প্রদর্শনীর যে ম্যাগাজিন প্রকাশিত হয়েছে তার ১৪ নম্বর পৃষ্ঠার উপরে এই ছবি। ছবিটির অবস্থান যেখানেই থাক বিচারকদের বিবেচনায় প্রদর্শনীর ‍তৃতীয় সেরা ছবি হয়েছে এটি।

Shamol Bangla Ads

ফটোগ্রাফি ক্লাব লিডিং ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি ‘মাইন্ডস আই’ শিরোনামে চুতর্থবারের মতো এই প্রদশর্নীর আয়োজন করেছে। রোববার (২২ মে) শেষ হলো দু’দিন ব্যাপী এই প্রদর্শনী।

রোববার( ২২মে) বিকেলে সোসাইটির সভাপতি আশাদুর রহমান সজিব বাংলানিউজকে ‘মি এন মাই ফ্রেন্ড’ আলোকচিত্র দেখিয়ে বলছিলেন, ‘এটা একটা অ্যাকশন ছবি। কুকুরটা যেমন একটা অ্যাকশনে শিশুটাও তেমনি মুভমেন্টের মধ্যে আছে। আর এই দুই বিষয়ের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটাও বুঝা যাচ্ছে।’

এর আগে প্রদর্শনীর দ্বিতীয় ও প্রথম পুরস্কার পাওয়া ছবি দেখান সজিব। প্রথম পুরস্কার পাওয়া ছবিটির শিরোনাম ‘গোল্ডেন লাইফ’।

এখানে একটি পার্কের মধ্যে খেলাধুলা করছে কয়েকজন যেখানে লাইনগুলোর মুভমেন্ট আছে, পৃথক পৃথক বস্তু আছে। চলন্ত বহুরুপের বহু জিনিসকে একটি চিত্রে স্থির ক্যামেরার ক্লিকে নিলয় তালুকদার জয়।

আর দ্বিতীয় পুরস্কার পেয়েছে `লাউডার দেন ওয়ার্ড’ শিরোনামের ছবিটি। অগণিত স্রোত কাটিয়ে একটি নৌকা চক্রার ঘুর্ণনের ছবি তোলা হয়েছে।

সাধারণ নদী ও নৌকার ছবি পাশ থেকে তোলা হয়-এমনটা দেখা যায়। কিন্তু এই ছবি তোলা হয়েছে ঠিক উপর থেকে। যে ভিউ সচরাচর দেখা যায় না।

একটি ছবি অনেক হাজার শব্দের চেয়ে বেশি কথা বলতে পারে –প্রদর্শনীর জন্য নির্বাচিত ৫০ টি ছবির দিকে তাকালে এমনটিই মনে হবে। তবে প্রদর্শনীর জন্য ৩ হাজারের বেশি ছবি জমা পড়েছিলো। প্রতি বছরই ‘মাইন্ডস আই’ নামে এমন প্রদর্শনীর আয়োজন করে লিডিং ইউনিভার্সিটির ফটোগ্রাফিক সোসাইটি।

২১ মে প্রদর্শনী উদ্বোধন করেছিলেন অর্থমন্ত্রণলায়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কুদরত-ই খুদা, বিচারক ছিলেন খ্যাতিমান আলোকচিত্রী তানভির মুরাদ তপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রেজোয়ান আহমদ চৌধুরী।

Need Ads