ads

বুধবার , ১৮ মে ২০১৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন ও মানববন্ধন অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৮, ২০১৬ ৮:৩১ অপরাহ্ণ

sherpur- human chain picture- 18.05.2016স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশন, শেরপুর জেলা শাখার উদ্যোগে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে দুই ঘন্টা কর্মবিরতি পালন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে বুধবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শেরপুর জেলা সদর হাসপাতালে ওইসব কর্মসূচী পালিত হয়। কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মো. মিজানুর রহমান, আবুল হাসান খান, মো. শেখ ফরিদ, তরণী কান্ত সরকার, মো. আব্দুল মোতালেব, মো. নাহিদ হাসান, মো. সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ।
কর্মবিরতি পালনকালে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিকেল টেকনোলজিস্টদের চাকরির প্রারম্ভিক বেতন ১১ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এখন মেডিকেল টেকনোলজিস্টদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। তাই আমরা আজ ও আগামীকাল ১৯ মে দুই ঘন্টা করে কর্মবিরতি পালন করবো। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক না নড়লে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে লাগাতার কর্মবিরতিসহ বৃহত্তর আন্দোলন শুরু করা হবে।
মেডিকেল টেকনোলজিস্টদের দুই ঘন্টার কর্মবিরতি চলাকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগিদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত জেলার শ্রীবরদী, ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অনুরূপ কর্মবিরতি পালন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads