ads

শনিবার , ১৪ মে ২০১৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ এখন সন্ত্রাসের অভয়ারণ্য: ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০১৬ ৭:১৫ অপরাহ্ণ

fakhrul_(4)_শ্যামলবাংলা ডেস্ক : বাংলাদেশ এখন ‘সন্ত্রাসের অভয়ারণ্যে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৪ মে শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকারের আমলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দেশে সন্ত্রাসীদের চরম দৌরাত্মে মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তাও নেই।’
তিনি বলেন, ‘অপরাধীদেরকে গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করতে ব্যর্থতার কারণেই বর্তমান সরকারের আমলে অপরাধ সংঘটনে সন্ত্রাসীরা আরো বেশি মাত্রায় উৎসাহিত হচ্ছে। ফলশ্রুতিতে দেশে মানুষ খুনের ঘটনা বেড়েই চলেছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘হত্যা, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, গুপ্তহত্যা, নারী ও শিশু নির্যাতন দেশে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কুমিল্লা জেলাধীন আদর্শ সদর উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এ কে এম রকিবুল ইসলাম মুকুলকে গুলি করে হত্যা করার ঘটনা তারই ধারাবাহিকতা।’
তিনি বলেন, ‘দেশকে সন্ত্রাসের কবল থেকে উদ্ধার করতে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভোটারবিহীন সরকারকে অপসারণ এবং জনগণের ভোটে নির্বাচিত ও জনগণের নিকট দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।’
বিবৃতিতে মির্জা ফখরুল ওলামা দল নেতা রকিবুল ইসলাম মুকুলকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads