স্টাফ রিপোর্টার : শেরপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ মে রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম লোকমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখোশ জাহানের সভাপতিত্বে সভায় জেলা জাতীয় মহিলা সংস্থ্রা চেয়ারম্যান শামছুন্নাহার কামাল ও সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ নিলাদ্রী হোড় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।




