ads

বৃহস্পতিবার , ২৭ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা : গ্রেফতার ১

খবর টি পড়েছেন : ৩৩১
বরগুনায় প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা : গ্রেফতার ১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বরগুনা : বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ২৭ জুন বৃহস্পতিবার সকালে ১২ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন নিহত যুবক রিফাত শরীফের বাবা দুলাল শরীফ। মামলার পরপরই চন্দন নামে একজনকে আটক করেছে পুলিশ। বরগুনা পুলিশ সুপার মারুফ হোসেন ওই তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফ (২২) কে প্রকাশ্যে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পাশে থাকা অনেকে এ তাণ্ডব দেখলেও কেউ সন্ত্রাসীদের ঠেকানোর চেষ্টা করেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই মাস আগে রিফাত শরীফের সঙ্গে আয়শা আক্তার মিন্নি নামের ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই পৌরসভার ক্রোক এলাকার নয়ন বন্ড নামে এক যুবক তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। ওই যুবক নিজেকে তরুণীর সাবেক স্বামী এবং প্রেমিক হিসেবে পরিচয় দিতে থাকে। এ নিয়ে রিফাতের সঙ্গে নয়নের বচসা হয়। এর জের ধরে বুধবার বরগুনা সরকারি কলেজের সামনে দেশি অস্ত্রসহ সদলবলে ওতপেতে থাকে নয়ন। রিফাত ও তার স্ত্রী মিন্নি সকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় তারা রামদা নিয়ে রিফাতের ওপর চড়াও হয়। এ সময় মিন্নি তাদের বাধা দিতে সর্বোচ্চ চেষ্টা করেন। তার বাধা সত্ত্বেও সন্ত্রাসীরা রিফাতের সারা শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এ হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে কোনো রকমে আত্মরক্ষার চেষ্টা চালান রিফাত। কিন্তু তা যথেষ্ট ছিল না। দুই যুবক রামদা দিয়ে তার সারাশরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। মিন্নি এ সময় একবার নয়নকে, আরেকবার নয়নের সহযোগী রিফাত ফরাজীকে আটকানোর চেষ্টা করেন। তিনি ‘বাঁচাও’, ‘বাঁচাও’, ‘না’ ‘না’ বলে চিৎকার করতে থাকেন। কিন্তু ততক্ষণে রামদার কোপে গুরুতর জখম হন রিফাত।
নিহত রিফাতের বাবা দুলাল শরীফ জানান, দুই মাস আগে রিফাত বরগুনার পুলিশ লাইন এলাকার কিশোরের মেয়ে আয়শা আক্তার মিন্নিকে বিয়ে করে। এর পর থেকেই নয়ন মিন্নিকে উত্ত্যক্ত ও ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে। এ নিয়ে রিফাতের সঙ্গে নয়নের বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ছেলেকে কুপিয়ে হত্যা করেছে নয়ন ও তার লোকজন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘এরশা‌দের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে’ পরবর্তী সংবাদ সমাজটা কোথায় যাচ্ছে : হাইকোর্ট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads