স্টাফ রিপোর্টার : এমপিওভূক্তির দাবিতে দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে মানববন্ধন করেছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। ২৫ এপ্রিল সোমবার সকালে শহরের থানা মোড়ে ওই কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। ওই সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহবায়ক আরিফুর রহমান, যুগ্ম আহবায়ক কাজল মিয়া, সদর উপজেলা শাখার সভাপতি মুক্তারুজ্জামান, নালিতাবাড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম প্রমুখ। পরে শিক্ষক নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, শেরপুর জেলায় মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ের নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৫০টি।




