ads

বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০১৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিবা-রাত্রি টেস্টে ডি ভিলিয়ার্সের আপত্তি, স্টেইনের নেই

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২১, ২০১৬ ১:৩৪ অপরাহ্ণ

S A 3শ্যামলবাংলা স্পোর্টস: আসছে অস্ট্রেলিয়া সফরে দিবা-রাত্রির টেস্ট খেলতে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। যদিও সতীর্থ ফাস্ট বোলার ডেল স্টেইন মুখিয়ে আছেন কৃত্রিম আলোয় টেস্ট খেলতে!
গত নভেম্বরে অ্যাডিলেডে প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলে নতুন ইতিহাসের সূচনা করে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। ক্রিকেট বিশ্বজুড়ে তুমুল আগ্রহ, গ্যালারিভরা দর্শক, টিভি সম্প্রচারেও ব্যাপক সাফল্য মিলিয়ে প্রথম টেস্ট ছিল দারুণ সফল। আসছে অস্ট্রেলিয়ান গ্রীষ্মের সূচিতে তাই দুটি দিন-রাতের টেস্টের প্রস্তাব রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া; দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া অ্যাডিলেড টেস্টে ও ১৫ ডিসেম্বর থেকে পাকিস্তানের বিপক্ষে ব্রিসবেনে।
পাকিস্তান খেলতে সবুজ সংকেত দিয়ে রেখেছে। তবে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে আপত্তি। তাদের বোর্ড নয়, আপত্তিটা এসেছে মূলত ক্রিকেটারদের থেকেই। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টনি আইরিশ সম্প্রতি আনুষ্ঠানিকভাবেই জানিয়েছেন আপত্তির কথা।
এবার দলের পক্ষ থেকে বললেন ডি ভিলিয়ার্স। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের দাবি, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অনেকেও খেলতে চায় না গোলাপি বলে। “প্রথম দিবা-রাত্রির টেস্টে সম্পৃক্ত অনেকগুলো সূত্র থেকে পাওয়া তথ্যে যা বুঝেছি, তাতে এই মুহূর্তে আমরা প্রস্তাবিত দিন-রাতের টেস্ট খেলতে আগ্রহী নই। স্টিভেন স্মিথ ও বেশ কয়েকজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার যখন এখানে সফরে এসেছিল, ওদের সঙ্গে কথা বলেছি আমরা। সবাই একমত হতে পেরেছি যে এখানে অজানা ব্যাপারগুলো একটু বেশিই। দু পক্ষের ক্রিকেটাররাই খেলতে অনাগ্রহী।”
ডি ভিলিয়ার্সদের দলের মূল স্ট্রাইক বোলার অবশ্য উল্টো প্রান্তে। দিন-রাতের টেস্ট নিয়ে খুবই রোমাঞ্চিত ডেল স্টেইন। “দিবা-রাত্রি টেস্ট না খেলেই আমি ক্যারিয়ার শেষ করতে চাই না। নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া যখন খেলল, সেটি ছিল দারুণ। খুবই বিনোদনদায়ী মনে হয়েছে, মাঠে ছিল প্রচুর দর্শক। গোলাপি বল-একটা অন্যরকম কিছু। পুরো ব্যাপারটির সঙ্গে নিজের স্কিলের পরীক্ষা নিতে চাইব আমি, এটি খুবই রোমাঞ্চকর।”

Need Ads