ads

বুধবার , ২০ এপ্রিল ২০১৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদরের ৬ ইউনিয়নের প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২০, ২০১৬ ৮:৫৫ অপরাহ্ণ

sherpur Map Wস্টাফ রিপোর্টার : তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল শনিবার অনুষ্ঠেয় শেরপুরের সদর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ সভার আয়োজন করে। সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মো. মেহেদুল করিম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেছুর রহমান ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
সভায় জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম বলেন, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অহিংস নির্বাচন করাই হচ্ছে প্রশাসনের লক্ষ্য। এ জন্য নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে আইন শৃক্সক্ষলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। প্রার্থীদের প্রতি নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানিয়ে তিনি বলেন, আইন শৃক্সক্ষলা রক্ষার পাশাপাশি ভোট গ্রহণের দিন সার্বক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে নির্বাচনী আইনানুযায়ী আদালত তাৎক্ষণিক তাঁকে দন্ড প্রদান করবেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনকে সহযোগিতা করতে তিনি সকল প্রার্থীর প্রতি আহবান জানান।
আগামী ২৩ এপ্রিল শনিবার অনুষ্ঠেয় সদর উপজেলার চরশেরপুর, কামারেরচর, চরমোচারিয়া, চরপক্ষীমারী, বলাইয়েরচর ও লছমনপুর ইউপির নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রায় দেড় শ প্রার্থী সভায় অংশ গ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!