ads

সোমবার , ১১ এপ্রিল ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নারীদের স্বাবলম্বী করতে ওয়ার্ল্ড ভিশনের ছাগল বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ১১, ২০১৬ ৮:৪৮ অপরাহ্ণ

sherpur- goat distribution picture- 11.04.2016স্টাফ রিপোর্টার : শেরপুরে মা ও শিশুর পুষ্টি চাহিদার যোগান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে নারী উপকারভোগীদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে। ১১ এপ্রিল সোমবার সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের পলাশিয়া গ্রামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই ছাগল বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ছাগল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. আসাদুজ্জামান। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন ওয়ার্ল্ড ভিশনের জেলা কার্যালয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সজল বৈদ্য, ভেটেরেনারী সার্জন ডা. বিপ্লব পাল, শিশু সুরক্ষা প্রকল্পের দলনেতা প্রভূদান সাওজাল, ভেটেরেনারী মাঠ সহকারী মো. জহিরুল হক প্রমুখ।
কৃষিবিদ মো. আসাদুজ্জামান জানান, গাজীরখামার ও বলাইরচর ইউনিয়নের ১২ টি গ্রামের ৫০ জন নারী উপকারভোগীকে ছাগল লালন পালনে প্রশিক্ষণ শেষে প্রত্যেককে তিনটি করে ছাগল প্রদান করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!