ads

শনিবার , ৯ এপ্রিল ২০১৬ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে দুর্ধর্ষ চুরি : আটক ১

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
এপ্রিল ৯, ২০১৬ ৬:১৪ অপরাহ্ণ

শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে দিন দুপুরে বাসার গেইট আর ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৯ এপ্রিল শনিবার দুপুরে পৌর শহরের ব্র্যাক অফিস রোডের তিন রাস্তা মোড় সংলগ্ন সহকারি মেডিকেল অফিসার মোরাদুজ্জামান সাজুর বাসায় ওই ঘটনা ঘটে। এতে নগদ ৪৫ হাজার টাকাসহ তিন লক্ষাধিক মূলের স্বর্ণলংকার ও মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে মনি (৩০) নামে একজনকে আটক করেছে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত সহকারি মেডিকেল অফিসার মোরাদুজ্জামান সাজু জানান, শনিবার যথা নিয়মে ওই বাসার মালিক সহকারি মেডিকেল অফিসার মোরাদুজ্জামান সাজু যান কর্মস্থলে। তার স্ত্রী যান তার বাপের বাড়ি বেড়াতে। এ সুযোগে দুপুরে দুবৃত্তরা বাসার গেইট ও ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের স্টীলের আলমারির তালা ভেঙে নগদ ৪৫ হাজার টাকা ও গচ্ছিত প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে তিনি বাসায় গিয়ে দেখে বিষয়টি এলাকাবাসী ও থানায় অবহিত করেন। এ ঘটনায় এস আই আনোয়ার হোসেন অভিযান চালিয়ে পৌর শহরের বাসিন্দা মনির নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে। এ ব্যাপারে এসআই আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি নিয়ে আমাদের অনুসন্ধান অব্যাহত থাকবে। এ ব্যাপারে মোরাদুজ্জামান সাজু বলেন, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Need Ads