ads

শনিবার , ৯ এপ্রিল ২০১৬ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রয়াত ভাষাসৈনিক মুহসীন আলী ও শিল্পী রণজিৎ নিয়োগীর স্মরণসভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৯, ২০১৬ ২:২৪ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার : শেরপুরে প্রয়াত ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক মুহসীন আলী মাস্টার ও প্রখ্যাত চিত্রশিল্পী-কবি রণজিৎ নিয়োগীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শহরের নিউমার্কেটস্থ বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের আয়োজনে সভাকক্ষ অঙ্গণে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাকক্ষ পরিচালনা পর্ষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুৎফর রহমান মোহন, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক বিএসসি ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। সভাকক্ষ পরিচালনা পর্ষদের সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রয়াত মুহসীন আলী মাস্টারের সহধর্মীনি মুহসিনা বেগম, প্রয়াত রণজিৎ নিয়োগীর পুত্র শুভজিৎ নিয়োগী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসু, জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা, সহকারি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি তপন সারোয়ার, মহিলা পরিষদ নেত্রী নিরু শামছুন্নাহার নীরা, আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আইনজীবী ও সাহিত্য-সংস্কৃতিমনাসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

Need Ads