ads

মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হলো আধুনিক যন্ত্রপাতি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৮, ২০২৫ ১:৩৪ অপরাহ্ণ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম আরও উন্নত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি যুক্ত হয়েছে একাধিক অত্যাধুনিক সরঞ্জাম। গত এক সপ্তাহে ৭টি এয়ারকন্ডিশনিং ইউনিট, ২টি এয়ার স্টার্ট ইউনিট এবং ৯টি বেল্ট লোডার যোগ হয়েছে।

Shamol Bangla Ads

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, শিগ্‌গিরই যুক্ত হচ্ছে আরও আধুনিক সরঞ্জাম। আগামী এক থেকে দুই মাসের মধ্যে জিএসই বহরে যুক্ত হবে আরও ৪টি অ্যাম্বুলিফট, ২টি কনটেইনার প্যালেট লোডার, ১২টি কনেটইনার প্যালেট ট্রান্সপোর্টার।

বোসরা ইসলাম আরও বলেন, ৪টি পুশব্যাক টো-ট্রাক্টর, ছয়টি প্যাসেঞ্জার স্টেপ, ২৫০টি ব্যাগেজ কার্ট এবং ৪০০টি ইউনিট লোড ডিভাইস (ইউএলডি)। এসব সরঞ্জাম যুক্ত হলে অসুস্থ যাত্রী পরিবহন, দ্রুত ব্যাগেজ ডেলিভারি এবং যাত্রী ওঠানামার প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল হবে।

Shamol Bangla Ads

থার্ড টার্মিনালকে কেন্দ্র করে গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা উন্নত করতে মোট ৮৮টি মোটরচালিত এবং ৬৫০টি অ-মোটরচালিত সরঞ্জামের ক্রয় প্রক্রিয়া চলমান। গত ২ বছরে ৪৮টি মোটরচালিত এবং ৩৫০টি অ-মোটরচালিত সরঞ্জাম জিএসই বহরে যুক্ত করা হয়েছে।

এরই মধ্যে এয়ার কন্ডিশনিং ইউনিটগুলোর কমিশনিং সম্পন্ন হয়েছে। শিগ্‌গিরই এয়ার স্টার্ট ইউনিট ও বেল্ট লোডারগুলোর কমিশনিংও সম্পন্ন হবে। এসব যন্ত্রপাতি অপারেশনাল কাজে ব্যবহৃত হলে ফ্লাইট পরিচালনা আরও সময়ানুবর্তী হবে। এয়ার কন্ডিশনিং ইউনিটগুলোর মাধ্যমে বিমান গ্রাউন্ডে থাকাকালীন আরামদায়ক অভ্যন্তরীণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। এয়ার স্টার্ট ইউনিট ফ্লাইটের নির্ধারিত সময়ে বহির্গমন নিশ্চিত করবে।

নতুন যন্ত্রপাতি যুক্ত হওয়ায় ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম আরও দ্রুত হবে। সম্মানিত যাত্রীরা কম সময়ে ব্যাগেজ হাতে পাবেন এবং ফ্লাইট পরিচালনা আরও সময়মতো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এই উদ্যোগ দেশের বিমানবন্দর সেবায় নতুন মান যোগ করবে এবং যাত্রীসেবায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Need Ads
error: কপি হবে না!