ads

শনিবার , ২ এপ্রিল ২০১৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কবি সংঘ’র আলোচনা সভা ও কবিতা পাঠ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২, ২০১৬ ২:০১ অপরাহ্ণ

Kobi Songa Picস্টাফ রিপোর্টার : শেরপুরের কবি ও ছড়াকারদের সংগঠন কবি সংঘ’র উদ্যোগে ১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। কবি সংঘ’র সভাপতি কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ, প্রাবন্ধিক ও গবেষক প্রফেসর ড. এ.কে.এম রিয়াজুল হাসান, বিশেষ আলোচক ছিলেন টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও সাপ্তাহিক নতুন যুগ পত্রিকার সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন। কবি তালাত মাহমুদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং শুরুতেই সদ্য প্রয়াত কবি রফিক আজাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে আলোচনায় অংশ নেন কবি সংঘ’র সাধারণ সম্পাদক কবি প্রাবন্ধিক ও গবেষক ড. আব্দুল আলীম তালুকদার, কবি সৈয়দ রফিদুল আমিন দুখু প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ড. একেএম রিয়াজুল হাসান বলেন, প্রাচীনকাল থেকেই শেরপুরের সাহিত্য ও সংস্কৃতির অঙ্গন মূখরিত ছিল। ভারতবর্ষের অনেক খ্যাতিমান কবি ও সাহিত্যিকের জন্ম হয়েছে এই শেরপুরের মাটিতে। তারই ধারাবাহিকতায় আজও অনেক কৃতি সন্তানের জন্ম হ্েচ্ছ। যাদের অবিমিশ্র নীরব কর্তব্য পালনের মাধ্যমে আমাদের সাহিত্য ও সংস্কৃতির ভা-ার সমৃদ্ধশালী হচ্ছে। এছাড়া আবৃত্তি পর্বে প্রয়াত কবি রফিক আজাদের ‘চুনিয়া আমার আর্কেডিয়া’ কবিতাটি আবৃত্তি করেন ড. এ.কে.এম রিয়াজুল হাসান। স্বরচিত কবিতা পাঠ করেন তালাত মাহমুদ, আরিফ হাসান, ড. আব্দুল আলীম তালুকদার, আইরিন আহমেদ লিজা, আনিছুর রহমান রিপন, হাসানুজ্জামান শরাফত, এডভোকেট সুরুজ্জামান, সৈয়দ রফিদুল আমিন দুখু, মহিউদ্দিন বিন জোবায়েদ, অনির্বাণ হারুন, হাফিজুর রহমান লাভলু, মোস্তফা জিন্নাহ, জোবায়ের রহমান, খন্দকার মোস্তাফিজুল হক, হাসান শহীদ সাইফুল্লাহ (স্যান্ডো), মোঃ মঞ্জুরুল হক, সালমা শেলী, শিউলী মিতু, রেজাউল করিম, আল হারুন, তানসেন মাহমুদ ইলহাম, এমদাদুল হক রিপন ও খন্দকার মুমতাহিনা জাহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. আব্দুল আলীম তালুকদার। তাকে সহায়তা করেন সালমা শেলী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!