ads

সোমবার , ২১ মার্চ ২০১৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২১, ২০১৬ ৭:১৬ অপরাহ্ণ

Sreebordi_ ADP_ Sanggit.রেজাউল করিম, শেরপুর : “সকল শিশুর জন্যে পুষ্টি নিশ্চিত করতে হবে” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে স্কুল শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। ২০ মার্চ রবিবার এডিপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উপজেলার তাতিহাটি সাব সেন্টার মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এডিপি ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার নম্রতা হাউই এর সঞ্চালনায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় অর্ধশত ছাত্রছাত্রী গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

Shamol Bangla Ads

পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এডিপি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কাকিলাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন, এডিপি ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার হাফিজুল হক সোহাগ প্রমূখ। অনুষ্ঠানটি উপভোগ করেন স্থানীয় শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads