ads

রবিবার , ২০ মার্চ ২০১৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে চাঞ্চল্যকর শিশু রাহাত হত্যা মামলায় শেষ হলো যুক্তিতর্ক : রায় ২৯ মার্চ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০১৬ ৭:০৬ অপরাহ্ণ

Sherpur Pic-Rahatস্টাফ রিপোর্টার : শেরপুরে চাঞ্চল্যকর শিশু রাহাত হত্যা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। ২০ মার্চ রবিবার বিকেলে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে ২৯ মার্চ ওই মামলায় রায়ের তারিখ ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সায়েদুর রহমান খান। এদিন অন্যান্য দিনের মতো জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় আসামী লতিফ (২১), রবিন মিয়া (২০), আসলাম বাবু (২২) ও ইমরান হোসেনকে (২১) ট্রাইব্যুনালে হাজির করা হলে তারা ছিল একেবারেই ভাবলেশহীন। ওইসময় শিশু রাহাতের বাবা শহীদুল ইসলাম খোকন ও মা রিনা বেগমসহ তাদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
রাহাত হত্যা মামলায় যুক্তিতর্ক শেষ হয়ে রায়ের তারিখ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, ওই চাঞ্চল্যকর মামলায় রাষ্ট্রপক্ষের ২৭ জন সাক্ষীর মধ্যে ২৭ জনকেই উপস্থাপন করা হয়েছে এবং সকল সন্দেহের উর্ধ্বে থেকে রাষ্ট্রপক্ষ শিশু রাহাতের আপন খালু আব্দুল লতিফসহ ৪ জনের বিরুদ্ধেই অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। এ মামলায় আসামীরা ন্যূনতম কোন অনুকম্পা পাওয়ার হকদার নয় বিধায় তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হবে বলেই রাষ্ট্রপক্ষ আশা করছে। অন্যদিকে আসামীপক্ষের আইনজীবী নারায়ণ চন্দ্র হোড় দাবি করেন, আসামীদের খালাস দেওয়ার মতো যথেষ্ট অবস্থা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২ আগস্ট দুপুরে শেরপুর শহরের শিববাড়ি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম খোকনের ছেলে এবং স্থানীয় বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার আপন খালু আব্দুল লতিফসহ কয়েকজন দুর্বৃত্ত অপহরণ করে মুক্তিপণ দাবি করে। অপহরণের ৬ দিন পর ৮ আগস্ট দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন পাহাড় থেকে অপহৃত শিশু রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহত রাহাতের খালু লতিফসহ অপর তিন আসামী রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৮/৩০ ধারা এবং তৎসহ দঃবিঃ ৩০২/২০১/৩৪ ধারায় ২৯ নবেম্বর লতিফসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে নিম্ন আদালত ১৩ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠালে ৩ ফেব্রুয়ারি ৪ আসামীর বিরুদ্ধেই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এরপর ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাষ্ট্রপক্ষের ২৭ জন সাক্ষীর মধ্যে সকলের জবানবন্দি-জেরা গ্রহণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads