ads

রবিবার , ৩০ জানুয়ারি ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১২ হাজার ১৮৩

খবর টি পড়েছেন : ১৯২
করোনায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১২ হাজার ১৮৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জনের। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জনে। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৫ হাজার ৩৮২ জনে।

এর আগে শনিবার মৃত্যুর সংখ্যা ছিল ২১। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল ১০ হাজার ৩৭৮ জনে। শনাক্তের হার ছিল ৩১ দশমিক ১০ শতাংশ।
গত একদিনে নমুনা সংগ্রহ করা হয় ৪৩ হাজার ২৬৬টি। পরীক্ষা করা হয় ৪৩ হাজার ৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ।

Shamol Bangla Ads

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে ২২ জন। চট্টগ্রামে ৫, রাজশাহীতে ৪, সিলেটে ১ ও ময়মনসিংহে ২ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যুক্তরাষ্ট্রে ৪১ লাখ ডলার খরচ করেছে বিএনপি-জামায়াত পরবর্তী সংবাদ করোনা আক্রান্ত হলে আইসোলেশন ১০ দিন : স্বাস্থ্য…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads