ads

রবিবার , ১৩ মার্চ ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে এক মোটরসাইকেল উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৩, ২০১৬ ৭:৫৭ অপরাহ্ণ
শ্রীবরদীতে এক মোটরসাইকেল উদ্ধার

রেজাউল করিম বকুল, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীতে পল্লী বিদ্যুতের এক ইলেক্ট্রিশিয়ানের মোটরসাইকেল ও টাকা ছিনতাইসহ মারপিটের ঘটনার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে ঝিনুফা আক্তার নামে এক গৃহবধূ। এ অভিযোগে পুলিশ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ চিথলিয়া গ্রামের আজিমদ্দিনের ছেলে আব্দুস সাত্তারের ঘর থেকে বাজাজ একশ সিসি একটি মোটর সাইকেল উদ্ধার করেছে। তবে ছিনতাইকৃত টাকা উদ্ধার বা কাউকে আটক করতে পারেনি পুলিশ। ওই ঘটনায় ওই মোটরসাইকেল মালিক একই গ্রামের ইব্রাহিমের ছেলে গোলাম কিবরিয়া ও তার পরিবারের লোকজন আতংকে দিন কাটাচ্ছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েক মাস আগে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা আব্দুল ছাত্তারের বাড়িতে একটি অবৈধ বিদ্যুৎ সংযোগ পায়। এ অভিযোগে তারা তাকে ১৮ হাজার টাকা জরিমানা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ আক্রোশে শনিবার বিকালে পল্লী বিদ্যুৎতের ইলেক্টিশিয়ান গোলাম কিবরিয়া কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আব্দুস সাত্তার ও তার লোকজন তাকে আটক করে। এ সংবাদ পেয়ে তার স্ত্রী ঝিনুফা আক্তার ঘটনাস্থলে এলে তারা তাদেরকে মারপিট করে ব্যবহৃত মোটরসাইকেল ও তার কাছে থাকা ৭০ হাজার টাকা ছিনতাই করে নেয়। এ সময় ছিনতাইকারীদের মারপিটে ঝিনুফা আক্তার গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এতে গোলাম কিবরিয়া প্রাথমিক চিকিৎসা নেয় তবে তার স্ত্রী ঝিনুফা আক্তারকে আশংকাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে গোলাম কিবরিয়া বাদী হয়ে আব্দুস ছাত্তারসহ ৫/৬ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দাখিল করেন। পরে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে আব্দুস সাত্তারের বাড়ি থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ছিনতাইকৃত টাকা বা ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। প্রতিপক্ষ আব্দুস সাত্তারের বাবা আজিমদ্দিন জানান, গোলাম কিবরিয়ার সাথে টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার সময় এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে আশপাশের লোকজন এসে বাধাঁ দেয়। এ সময় সে মোটর সাইকেল রেখেই চলে যায়। এখানে মোটরসাইকেল ছিনতাই বা টাকা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। এসআই আনোয়ার হোসেন জানান, এ ঘটনা তদন্ত চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!