ads

বুধবার , ৯ মার্চ ২০১৬ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কক্সবাজারে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ১, নিখোঁজ ২

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৯, ২০১৬ ১২:৫৪ অপরাহ্ণ

seaকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে নাজিরাটেক এলাকায় একটি বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের এক পাইলটের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন কো-পাইলট। নিখোঁজ রয়েছেন আরো দুই আরোহী। ৯ মার্চ বুধবার সকাল ৯ টা ৪০ মিনিটে ট্রু এয়ারলাইন্সের কার্গোবিমানটি উড্ডয়নের পরপরই সমুদ্রের নাজিরাটেক পয়েন্টে বিধ্বস্ত হয়। এ সময় বিমানে ছিলেন পাইলট, কো-পাইলট ও দুইজন ক্রু। তারা সবাই ইউক্রেনের নাগরিক। বিমানটি চিংড়ির পোনা বহন করছিল।
কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানান, সৈকত থেকে আধা কিলোমিটার দূরে সাগরে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই স্থানীয় জেলে ও কোস্ট গার্ডের নৌযান উদ্ধার কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশিতে যোগ দেন।
কক্সবাজার ফায়ার সার্ভিসের অপারেশন অফিসার আবদুল মজিদ জানান, সকাল ১০টার দিকে জেলেদের সহায়তায় দুইজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান হয়।
সদর হাসপাতালের সুপার ডা. রতন চৌধুরী জানান, হাসপাতালের আনার কিছুক্ষণ পরই মৃত্যু হয় এক পাইলটের। আরেকজনও মুমূর্ষু অবস্থায় রয়েছেন।
কক্সবাজার সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ট্রু এভিয়েশনের আন্তনভ ২৬ মডেলের কার্গো বিমানটি কক্সবাজার ও যশোরের মধ্যে চিংড়ি পোনা পরিবহন করত।
ওই উড়োজাহাজের বাকি দুই আরোহীর খোঁজে সাগরে তল্লাশি চালানো হচ্ছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা মজিদ জানান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads