নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে গনপদ্দী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও এবারের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মো: শামছুর রহামান আবুল বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুনরায় নির্বাচিত হয়েছেন। এখন শুধু অনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার অপেক্ষা।
জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নের ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তার মধ্যে গনপদ্দী ইউনিয়নের বিএনপি হতে প্রথমে উমর মিয়াকে মনোনয়ন দেওয়া হয়। পারিপার্শ্বিক বিবেচনায় উমর মিয়া নির্বাচন করতে অপারগতা প্রকাশ করেন। পরে মো. আবু সাঈমকে দলীয় মনোনয়ন দেয় বিএনপি। কিন্তু তার বয়স ২৫ বছর না হওয়ায় শনিবার যাচাই-বাছাইয়ে প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাকসুদ আলম। ফলে একক প্রার্থী থাকায় মো. শামছুর রহমান দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
অন্যদিকে ৩নং উরফা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুজন মিয়ার বয়স কম হওয়ায় সাইজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুনরায় ইউপি সদস্য নির্বাচিত হচ্ছেন। ব্যাংক ঋণ থাকায় একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গেন্দু মিয়ার মনোনয়ন স্থগিত করা হয়েছে। গেন্দু মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হলে এখানে আতর আলীও বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বচিত হবেন।




