স্টাফ রিপোর্টার : ইরি ধানের ক্ষেতের পানি দেয়াকে কেন্দ্র করে শেরপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ৪ মার্চ শুক্রবার সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের কামারেরচর সাহাব্দীরচর ও ৭নং চর গ্রামবাসীর মধ্যে ৪ ঘন্টাব্যাপী সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা চলে। ওইসময় ইটপাটকেলের ঢিলে উভয় পক্ষের অন্তত: ১০ জন গ্রামবাসী আহত হয়েছে। পরে পুলিশ এসে এক ঘন্টারও বেশী সময় চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রনে।




