ads

বুধবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৬ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনামূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা কার্যক্রম শুরু

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০১৬ ২:০৪ অপরাহ্ণ

mobile hospitalস্টাফ রিপোর্টার : শেরপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিনা মূল্যে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার শেরপুরের নকলা উপজেলা পরিষদ চত্বরে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। নকলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের নিয়ন্ত্রণাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, শেরপুর কার্যালয় এ কার্যক্রমের আয়োজন করেছে। শেরপুরের ৫ উপজেলায় ১৬ দিনব্যাপী ওই কার্যক্রম চলবে।
এ উপলক্ষে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম আজাদ। এতে বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট মো. জামালুল করিম ও কাজী মুশফিকুর রহমান, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, জেলা সমাজ সেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা নাসরীন জাহান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম, নকলা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম বলেন, প্রতিবন্ধিতা কোন অভিশাপ নয়, সঠিক পরিচর্যার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। এরা দেশের বোঝা নয় বরং সম্পদ। তাই বিনা মূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক সক্ষমতা ফিরিয়ে আনার জন্য সরকারি উদ্যোগে প্রকল্প গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজ নকলা উপজেলায় এ কার্যক্রম শুরু করা হলো। পর্যায়ক্রমে জেলার নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় অনুরূপ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট মো. জামালুল করিম বলেন, ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা কার্যক্রমের মাধ্যমে বাত-ব্যথা, প্যারালাইসিসসহ সকল ধরনের শারীরিক প্রতিবন্ধিতা, হাত-পা বাঁকা ও চিকন হয়ে যাওয়া, বাক ও শ্রবন প্রতিবন্ধী এবং পক্ষাঘাতগ্রস্ত রোগিদের চিকিৎসা প্রদান করা হবে। উদ্বোধনী দিনে ১১২ জন প্রতিবন্ধী রোগিকে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!