ads

মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শহীদ দিবস উপলক্ষ্যে রফিকনগর সমাজ উন্নয়ন পরিষদের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০১৬ ১০:০০ অপরাহ্ণ

Rofiknagarস্টাফ রিপোর্টার ॥ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেরপুরে রফিকনগর সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় শহরের কান্দাপাড়া এলাকায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার। সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা ইয়াসমীন ডলি ও কাউন্সিলর আমির হোসাইন বাদশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রয়াত ভাষাসৈনিক রফিক মাস্টারের পুত্র এডভোকেট গোলাম হক সরকার, শহর জাসদের সভাপতি আসাদুজ্জামান লায়ন, বাজিতখিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, শিক্ষক শামছুল হক, ব্যবসায়ী আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন। পরে শহীদ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেই সাথে সংগঠনের তরফ থেকে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা স্মারক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!