স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুুপুরে জেলা প্রশাসক সভাকক্ষে শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় কমিটির প্রধান উপদেষ্টা হুইপ আতিউর রহমান আতিক ওই কথা বলেন। তিনি বলেন, সরকার আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এ নীতিতে বিশ্বাস করে। তাই শান্তিপূর্ণ ভোট করতে সর্বাত্মক চেষ্টা করা হবে।
সভায় জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, অতিরিক্ত পুলিশ সুপার, মো. আব্দুল ওয়ারীশ, বিজিবি, র্যাব, জনপ্রতিনিধি, ৫ উপজেলার ইউএনওসহ, ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




