ads

বুধবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগ ও বিএনপি সমর্থিত দুই প্যানেলের মনোনয়নপত্র দাখিল

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ফেব্রুয়ারি ১৭, ২০১৬ ৩:০০ অপরাহ্ণ

Sherpur Bar Nomination Submitস্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীরা দু’টি পৃথক প্যানেলে মনোনয়ন দাখিল করেছেন। ১৭ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট নারায়ণ চন্দ্র হোড়ের কাছে তারা ওই মনোনয়নপত্র দাখিল করেন। দুপুরে প্রথমেই মনোনয়নপত্র দাখিল করা হয় এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ও এডভোকেট আবুল মানসুর স্বপনের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের। ওইসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, সিনিয়র আইনজীবী মোঃ আখতারুজ্জামান, শফিকুর রহমান মিজান ও আওয়ামী নেতা এডভোকেট সুব্রত কুমার দে ভানুসহ অনেকেই উপস্থিত ছিলেন। এরপর বিকেলে এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও এডভোকেট এমকে মুরাদুজ্জামানের নেতৃত্বাধীন বিএনপি সমর্থিত প্যানেলের মনোনয়ন পত্র দাখিল করা হয়। ওইসময় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুর রহমান, এডভোকেট সাখাওয়াতউল্লাহ তারা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ শাহীন হাসান খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে আদালত অঙ্গণে আইনজীবীদের তৎপরতা বেড়ে গেছে।

Need Ads