ads

সোমবার , ১৫ ফেব্রুয়ারি ২০১৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিখোঁজের ৩ সপ্তাহ পরও সন্ধান মেলেনি শ্রীবরদীর আবু শামার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৫, ২০১৬ ৯:৪৭ অপরাহ্ণ

Abu Samaস্টাফ রিপোর্টার : নিখোঁজের ৩ সপ্তাহ পরও সন্ধান মেলেনি শেরপুরের শ্রীবরদীর মানসিক রোগী আবু শামার (৪২)। ২৭ জানুয়ারি বিকেলে শ্রীবরদী উপজেলার কাজীরচর গ্রামের এলাকা থেকে আবু শামা নিখোঁজ হয়। সে স্থানীয় মৃত আজিমদ্দিনের দ্বিতীয় ছেলে।
জানা যায়, কৃষক পরিবারের সন্তান আবু শামা ৩ ভাই, ২ বোনের মধ্যে তৃতীয়। ব্যক্তিগত জীবনে অবিবাহিত আবু শামা দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত। বছরের বেশিরভাগ সময় সে তুলনামূলকভাবে সুস্থ্য থাকলেও ভবঘুরের মতো সারাদিন এদিক-সেদিক ঘুরেফিরে সন্ধ্যার দিকে বাড়ি ফিরত। তবে শীত মৌসুমের প্রায় পুরোটা সময়ই মানসিক রোগে ভুগত। ওই অবস্থায় ২৭ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে বের হলেও সন্ধ্যায় বা রাতে আর বাড়ি ফেরেনি সে। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। ওই নিখোঁজের ঘটনায় আবু শামার ছোটভাই আবুল হোসেন ৬ ফেব্রুয়ারি শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে পরিবারে সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ : মোঃ আবুল হোসেন, মোবাইল- ০১৭৩৯-৬০৬৫৫৪।

Need Ads
error: কপি হবে না!