ads

শনিবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যবসায়ীকে অর্থদন্ড

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০১৬ ৪:২৩ অপরাহ্ণ

vrammoman-adalt-ovijan2ঝিনাইগাতী প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সিরাজুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৩ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সীমান্তবর্তী মহারশি নদীর শালচূড়া অংশে শ্যালোমেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কমকর্তা মোহাম্মদ সেলিম রেজা ওই দন্ড প্রদান করেন। ব্যবসায়ী সিরাজুল শেরপুর শহরের গৌরীপুর মহল্লার মৃত তোফাজ্জলের ছেলে। পরে জরিমানার টাকা আদায় করে ছেড়ে দেওয়া হয় সিরাজুলকে।
জানা যায়, মহারশি নদীর শালচুড়া ও ডাকাবরসহ বিভিন্ন অংশে শ্যালোমেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে তা লুটপাট করে আসছিল স্থানীয় একটি সুবিধাবাদী প্রভাবশালী মহলের যোগসাজসে একটি অশুভ চক্র। ওই ঘটনায় সম্প্রতি পত্রপত্রিকায় লেখালেখি হলে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। শনিবার সকাল থেকে শ্যালোমেশিন বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
ঝিনাইগাতীর ইউএনও মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিয়মবহির্ভূতভাবে মহারশি নদীর তলদেশ ছাড়াও নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের করায় ওইসব এলাকায় পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। এজন্য প্রশাসনের নজরদারী বাড়ানোর পাশাপাশি এখন থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!