ads

শনিবার , ৬ ফেব্রুয়ারি ২০১৬ | ৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘দেশটাকে পরিস্কার করি দিবসে’ শেরপুর শহরে পরিচ্ছন্নতা অভিযান

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
ফেব্রুয়ারি ৬, ২০১৬ ৩:০৮ অপরাহ্ণ

Poichchonnota Ovijan-1স্টাফ রিপোর্টার : ‘পরিবতন চাই’ এর আহ্বানে ‘দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৬’ উপলক্ষে সারাদেশের ন্যায় শেরপুরেও ৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শহরে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামুলক অভিযান পরিচালিত হয়েছে। শহরের রঘুনাথ থানা মোড়ে এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু ও কবি তালাত মাহমুদ।
থানা মোড় থেকে রঘুনাথ বাজার প্রধান সড়ক, মুন্সীবাজার সড়ক ও চকবাজার সড়কে প্রায় দেড়ঘন্টাব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পরিস্কার করণের মাধ্যমে সমাপ্তি ঘটে। অভিযানে সংগৃহীত ৫ ব্যাগ ময়লা-আবর্জনা পরে ডাস্টবিনে ফেলা হয়। অভিযান শেষে শহীদ মিনার চত্বরে স্বেচ্ছাসেবকদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। সেসময় অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জনউদ্যোগ আহ্বায়ক ও পরিচ্ছন্নতা অভিযানের সমন্বয়কারী হাকিম বাবুল, কবি তালাত মাহমুদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
প্রকৌশলী মনোরঞ্জন দে’র নেতৃত্বে জনউদ্যোগ শেরপুর কমিটি, ছায়েদুল ইসলাম শাওন, প্রত্যয় হাসান ও তাশদিদুর রহমানের নেতৃত্বে সদর উপজেলা ছাত্রলীগ, সংস্কৃতি কর্মী তরুণ চক্রবর্তীর নেতৃত্বে নবারুণ পাবিলক স্কুল, মোতহারুল ইসলাম শিপনের নেতৃত্বে দিশা প্রিপারেটরী এন্ড হাইস্কুল, সোহেল রানা, সুজয়, হাজী চঞ্চলের নেতৃত্বে রক্তদিন জীবন বাঁচান সংগঠনের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক এ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads