ads

সোমবার , ২৫ জানুয়ারি ২০১৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কৃষি মেলা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৫, ২০১৬ ৫:৩২ অপরাহ্ণ
ঝিনাইগাতীতে কৃষি মেলা অনুষ্ঠিত

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে আলো প্রজেক্টের উদ্যোগে এক কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি সোমবার উপজেলা পরিষদ চত্বরে ওই মেলা অনুষ্ঠিত হয়।
কৃষি পন্য উৎপাদন ও ব্যবসায়ীদের সাথে সংযোগ স্থাপন বিষয়ক এ কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আঃ মন্নান। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ কোরবান আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলো প্রজেক্টের রিজিওনাল ফিল্ড কো-অডিনেটর শ্রী উজ্জল কুমার দত্ত, মোঃ আব্দুল্লাহ্ আতিক মামুন, এফ.এম রুবেল হোসাইন প্রমূখ। আলো প্রজেক্টের এ মেলায় কৃষকদের উৎপাদিত কৃষি পন্যের বিভিন্ন স্টল স্থাপন করা হয়। দিনব্যাপী মেলা শেষে স্টল স্থাপন কারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!