ads

রবিবার , ১৭ জানুয়ারি ২০১৬ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোহাগপুর বিধবাপল্লীর শহীদ পরিবারের মাঝে ব্র্যাকের ভাতা বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৭, ২০১৬ ১:১৮ অপরাহ্ণ

Suhagpur Check Bitoronনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীর শহীদ পরিবারের মাছে ভাতা বিতরন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। ১৬ জানুয়ারি শনিবার বিকেলে মাসিক ৪০০ টাকা হারে এক বছরের ৪ হাজার ৮০০ টাকা করে ৩০ জন বিধবার হাতে ভাতার টাকা তুলে দেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। এসময় নালিতাবাড়ী সহকারি কমিশনার (ভুমি) মো. মাহবুবুর রহমান, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ তালুকদার মুকুল, ব্র্যাক জেলা প্রতিনিধি মো. আতাউর রহমান, এলাকা ব্যবস্থাপক মো. হাজিুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৭১ সলের ২৫ জুলাই তাদের এ দেশীয় দোসর আল-বদর, রাজাকারদের সহায়তায় বর্বর পাকিন্তানি হানাদার বাহিনী সীমান্তবর্তী কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে গণহত্যা চালিয়ে ওই গ্রামের ১৮৭ জন পুরুষ মানুষকে নির্মমভাবে হত্যা করে। সেই থেকে সোহাগপুর গ্রামটির নাম পাল্টে হয়ে যায় ‘বিধবাপল্লী’।
ব্র্যাক জেলা প্রতিনিধি মো. আতাউর রহমান জানান, সোহাগপুর বিধবাপল্লীর ওই সব শহীদ পরিবারের বর্তমানে বেঁচে থাকা ৩০ জন বিধবাকে ব্র্যাকের পক্ষ থেকে প্রতিবছর মাসিক ৪০০ টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!