ads

রবিবার , ১০ জানুয়ারি ২০১৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ৫৭

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০১৬ ৮:০০ অপরাহ্ণ

air_strike_417শ্যামলবাংলা ডেস্ক : সিরিয়ার ইদলিব প্রদেশে একটি কারাগারে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ৫৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার রাজধানী দামেস্ক থেকে ২৯০ কিলোমিটার উত্তরে মারাত আল নুমান শহরে রাশিয়া বিমান হামলা চালায়। রোববার সিরিয়ার সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, হামলায় ২১ বেসামরিক নাগরিক, ২৯ জঙ্গি ও ৭ বন্দী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে আরো ৩০ জন। এদের অনেকের অবস্থাই গুরুতর।
বিরোধীপক্ষের সঙ্গে আসাদ সরকারের শান্তি আলোচনার প্রস্তুতি নিয়ে আলাপের জন্য যখন জাতিসংঘের কূটনৈতিক স্ট্যাফেন ডি মিস্তরা সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের সঙ্গে বৈঠকে বসেছেন ঠিক তখনই এ হামলার ঘটনা ঘটলো।
যেখানে হামলা চালানো হয়েছে, সেখানে আল-কায়েদার সহযোগী সংগঠন নুসরা ফ্রন্সের যোদ্ধারা কারাগার ও শরীয়াহ আদালত হিসেবে ব্যবহার করতো বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
প্রসঙ্গত, রাশিয়া গত বছরের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালাতে শুরু করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!