ads

সোমবার , ৪ জানুয়ারি ২০১৬ | ২২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভূমিকম্পে বাংলাদেশে আতঙ্কে ৩ জনের মৃত্যু : আহত অর্ধশতাধিক

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জানুয়ারি ৪, ২০১৬ ১২:৪১ অপরাহ্ণ

earthquake_93শ্যামলবাংলা ডেস্ক : ভূমিকম্পের সময় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা, রাজশাহী ও লালমনিরহাটের পাটগ্রামে তিনজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় বিভিন্ন স্থানে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। নিহত তিনজন হলেন রাজধানীর পূর্ব জুরাইন এলাকার আতিকুর রহমান আতিক (২৭), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রধান বাবুর্চি খলিলুর রহমান (৩৮) এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ব্যবসায়ী নুর ইসলাম কন্দু (৫০)। ৪ জানুয়ারি সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৭ মিনিটে ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ কেঁপে ওঠে পুরো দেশ। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৬.৭।
নিহত আতিকুর পূর্ব জুরাইন এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ফর্মগেট শাখায় ব্যবস্থাপনা বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কামারপাড়া গ্রামের মইনউদ্দিনের ছেলে আতিকুর।
অন্যদিকে, নিহত খলিলুর রহমানের বাড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে মেহেরচণ্ডী এলাকায় এবং নুর ইসলাম কন্দু পাটগ্রাম উপজেলার একজন মুদি ব্যবসায়ী।
এছাড়া, ভূমিকম্পের সময় আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাদ থেকে লাফিয়ে ছয় শিক্ষার্থী ও পুলিশ সদর দফতরের এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
এদিকে, ভূমিকম্পে সিলেটে দেয়াল ধসের ঘটনা এবং আতঙ্কিত মানুষ ঘরবাড়ি থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান বলেন, ভূমিকম্পের ঘটনায় এ পর্যন্ত আমরা মোট ৪২ জনকে চিকিৎসা দিয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন। দুই জনকে ভর্তি করে নেওয়া হয়েছে। দু’জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ হলের শিক্ষার্থী ইকবাল ও পুলিশ কনস্টেবল সোহান।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। অপরদিকে, এ ভূমিকম্পে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটে।

Need Ads