ads

বৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর ২০১৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জেএসসি-জেডিসিতে পাস ৯২ দশমিক ৩৩ শতাংশ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০১৫ ১২:২৯ অপরাহ্ণ

jscশ্যামলবাংলা ডেস্ক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এবার পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। এরমধ্যে জেএসসিতে ৯২ দশমিক ৩১ শতাংশ এবং জেডিসিতে ৯২ দশমিক ৪৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন।জেএসসি-জেডিসিতে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯৬ হাজার ২৬৩ জন শিক্ষার্থী।চলতি বছর ১ থেকে ১৮ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা হয়। তাতে অংশ নেয় ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী।ফলাফল জানতে যে কোনো মোবাইল থেকে JSC/JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৫ লিখে এসএমএস করলে ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।এছাড়া শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে জেএসসি-জেডিসির ফল জানা যাবে।

Need Ads